শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে রাখুন এই ১০ পুষ্টিকর উপাদান

শীতের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় শরীরকে ভেতর থেকে উষ্ণ ও সুরক্ষিত রাখা জরুরি। তাপমাত্রা কমে গেলে শরীরের স্বাভাবিক উষ্ণতা বজায় রাখতে তুলনামূলকভাবে বেশি ক্যালরির প্রয়োজন হয়। তবে এর মানে এই নয় যে আপনাকে অস্বাস্থ্যকর বা ভারী খাবারের ওপর নির্ভর করতে হবে; বরং সঠিক পুষ্টিগুণসমৃদ্ধ খাবার বেছে নিলেই ঠান্ডা থেকে সুরক্ষা পাওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও অটুট রাখা সম্ভব। চলুন, শীতে শরীর উষ্ণ রাখতে সহায়ক এমন ১০টি উপকারী খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক—

১. শাকপাতা

শীতকালে শাকপাতা খুবই উপকারী, বিশেষ করে পালংশাক। এগুলো ভিটামিন সি-এর ভালো উৎস, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ভিটামিন এ, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এসব শাক গরম করে খেতে পারেন।

২. মাটির নিচে জন্মানো সবজি

Advertisement

বিট, গাজর ও শালগমের মতো মাটির নিচে জন্মানো সবজি শীতকালে প্রচুর পাওয়া যায়। এসব সবজিতে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি ও এ-সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলো রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে সর্দি-জ্বর থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।

৩. লেবুজাতীয় ফল

ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি মন ভালো রাখতেও সাহায্য করে। কমলা, জাম্বুরা ও লেবুর মতো ফল ভিটামিন সি-এর পরিচিত উৎস। এ ছাড়া স্ট্রবেরি, আম ও কিউই ফলেও প্রচুর ভিটামিন সি রয়েছে।

৪. ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার

শীতের কম আলোযুক্ত দিনগুলোতে ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। স্যালমন মাছ ভিটামিন ডি-এর ভালো উৎস। এ ছাড়া ডিমের কুসুম, পুষ্টি উপাদান সমৃদ্ধ করা সিরিয়াল, দুধ, লাল মাংস ও মাশরুমেও ভিটামিন ডি রয়েছে।

৫. শিম ও ডালজাতীয় খাবার

ছোলার মতো শিম ও ডালজাতীয় খাবারে প্রচুর প্রোটিন রয়েছে। এগুলোতে প্রায় সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায়।

৬. কম সোডিয়ামযুক্ত স্যুপ

শীতের জন্য স্যুপ আদর্শ খাবার, তবে তা ঘরে তৈরি অথবা কম সোডিয়ামযুক্ত হতে হবে। প্রতি পরিবেশনে ১৪০ মিলিগ্রাম বা এর কম সোডিয়াম থাকলে সেটিকে কম সোডিয়ামযুক্ত স্যুপ বলা হয়। ‘রিডিউসড সোডিয়াম’ বলতে বোঝায়, স্যুপের সোডিয়ামের পরিমাণ মাত্র ২৫ শতাংশ কমানো হয়েছে।

ক্রিম, গরুর মাংস ও লবণ ব্যবহার করা হয় এমন রেসিপি এড়িয়ে চলুন। এর পরিবর্তে মুরগির মাংসের ঝোল, সবজির ঝোল অথবা পানি দিয়ে তৈরি স্যুপ বেছে নিন, যাতে প্রচুর সবজি থাকে।

৭. পূর্ণ শস্য

কুইনোয়া এবং ওটমিল, ফারো, বুলগুর ও বাকউইটের মতো পূর্ণ শস্যে প্রোটিন ও আঁশ রয়েছে। শীতকালে ওটমিল সকালের নাশতা কিংবা হালকা খাবার হিসেবে ভালো। এতে প্রচুর জিঙ্ক রয়েছে, যা রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। এ ছাড়া এতে দ্রবণীয় আঁশ রয়েছে, যা হৃদযন্ত্রের সুস্থতা বাড়ায়।

৮. বেরিজাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও রাসবেরিতে প্রচুর আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও ভিটামিন কে১-এরও ভালো উৎস।

৯. দই

দইয়ে প্রোটিনের পরিমাণ বেশি। এটি ভিটামিন বি-১২, ক্যালসিয়াম ও প্রোবায়োটিকের ভালো উৎস। প্রোবায়োটিক অন্ত্রের অণুজীবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। স্বাদযুক্ত দই এড়িয়ে চলুন।

১০. বাদাম

কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম ও পেস্তার মতো বাদামে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান রয়েছে। মিষ্টির প্রলেপ দেওয়া, লবণযুক্ত কিংবা ট্রেইল মিক্সের সঙ্গে মেশানো বাদামের পরিবর্তে কাঁচা, লবণবিহীন বা কম লবণযুক্ত বাদাম কিনুন।

সূত্র: স্ট্যামফোর্ড হেলথ

  • সর্বশেষ