শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে গুরুত্বপূর্ণ বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প, ভাইরাল ভিডিও

চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করছেন, সম্মেলনে বক্তব্য চলার সময় ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প। তবে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে থাকে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দফতরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করেছে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।

ভিডিওতে দেখা যায়, সম্মেলনের এক অধিবেশনে এক নারী মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে কাজ করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, চীনে এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে বিবিসিও।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক্সে ট্রাম্পকে নিয়ে নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা। একটি পোস্টে বলা হয়, চীনের শেনজেনে এপেক সম্মেলনের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অন্য একটি পোস্টে কটাক্ষ করে লেখা হয়, চীনে বৈঠকের সময় ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন, ভাই, আমাদের অবস্থা শেষ।

Advertisement

তবে সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির অন্য ভিডিওগুলোতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। একটি ভিডিওতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন তিনি। আয়োজিত অনুষ্ঠানকে অসাধারণ উল্লেখ করে ট্রাম্প বলেন, আগের রাতটি ছিল অবিশ্বাস্য।

এ ছাড়া আরটির প্রকাশিত আরেকটি ভিডিওতে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন তিনি। এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ