শিরোনাম
◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ৩ জুন ইংল্যান্ডের বিখ্যাত এই মাঠে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটির সূচি ঘোষণা করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে। একই দিনে লর্ডসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষ ক্রিকেটের এমন ডাবল-হেডার লর্ডসে এবারই প্রথম। দুই দেশের সমর্থকেরা যাতে সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই নির্ধারণ করা হবে খেলার সময়।

বাংলাদেশের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে লর্ডসে পুরুষ দলের কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। 

আগামী মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে ফিরবে টাইগাররা। এরপর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি লর্ডসে বাংলাদেশের দ্বিতীয় উপস্থিতি হবে।

এদিকে নেপালের ইংল্যান্ড সফরে আরও তিনটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা। 

৬ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেপাল। এরপর ৯, ১১ ও ১২ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এই ম্যাচকে ঐতিহাসিক উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ