শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যান্ডপেপার বিতর্কে নতুন মোড়, স্বাধীন ফোরাম গঠন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের কুখ্যাত ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নতুন করে আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। বল টেম্পারিংয়ের সেই ঘটনা ঘিরে ওঠা নানা প্রশ্ন ও পরস্পরবিরোধী বক্তব্যের অবসান ঘটাতে স্বাধীন একটি ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এটিকে কোনো তদন্ত বা পুরোনো ঘটনা পুনরায় খতিয়ে দেখার উদ্যোগ হিসেবে দেখছে না সংস্থাটি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানান সিএর অন্তর্বর্তীকালীন প্রধান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তাদের ভাষ্য, ২০১৮ সালের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার জন্যই এই ফোরাম।

বিতর্কটি নতুন করে আলোচনায় আসে উসমান খাজার আত্মজীবনী সাবর প্রকাশের পর। সেখানে খাজা দাবি করেন, বল টেম্পারিংয়ের বিষয়টি শুধু ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে সীমাবদ্ধ ছিল না; অস্ট্রেলিয়া দলের আরও অনেকেই বিষয়টি জানতেন। তার এই বক্তব্যকে সমর্থন করেন ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্সও।

তবে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, সাবেক কোচ ড্যারেন লেম্যান ও সহকারী কোচ গ্রায়েম এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় শাস্তি পেয়েছিলেন ব্যানক্রফট, স্টিভ স্মিথ ও ওয়ার্নার। ব্যানক্রফটকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। স্মিথ ও ওয়ার্নারের নিষেধাজ্ঞা ছিল নয় মাসের।
ডেভিড বুন বলেন, এই ফোরামের উদ্দেশ্য পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন এবং তাদের কথা শোনা হয়, সেটি নিশ্চিত করা।

টড গ্রিনবার্গও স্পষ্ট করেছেন, এটি কোনো পুনঃতদন্ত নয়। তার ভাষায়, “ফোরামে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের অংশও নয়। স্বাধীনভাবে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা শুনতে চাই। পরস্পরবিরোধী বক্তব্য ক্রিকেটের জন্য ক্ষতিকর। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটি পথ খুঁজে বের করা জরুরি।

তবে সেখানে উঠে আসা সব বক্তব্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন গ্রিনবার্গ। তাঁর মতে, সবার কথা শোনার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আলোচনার মাধ্যমে ২০১৮ সালের বিতর্কের একটি গ্রহণযোগ্য পরিসমাপ্তি টানতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন এই ফোরামে অংশ নেন, সেটিই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ