শিরোনাম
◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, ‘ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে। এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির কোনো সংবাদ পাওয়া যায়নি। ফেসবুকে যা ছড়ানো হচ্ছে, তা হয়তো ১০ দিন আগের বা দুই বছর আগের। তাদের প্রচার-প্রচারণা দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে; কিন্তু বিষয়টি এ রকম নয়। গোপালগঞ্জের মতো থানা জ্বালিয়ে দিতে তারা আসুক। জনগণই আমাদের মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই নাশকতাকারীদের প্রতিরোধ করা হবে।’

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া থানা পরিদর্শনে আসেন এসপি মাসুদ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুগান্তরের এক প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম আরও বলেন, চট্টগ্রামে সবকিছু স্বাভাবিক আছে। ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এপিবিএনসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দুই-চারজন এসে পেট্রলবোমা মারবে আর নিরীহ মানুষকে মেরে ফেলবে, তা হয় না।

তাদের প্রতিরোধে আলাদা কোনো স্তর তৈরি করা হয়নি, জনগণই মূল শক্তি। গোপালগঞ্জের মতো মানুষ বসে থাকবে না; জনগণকে নিয়েই প্রতিরোধ করা হবে। মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সেজন্য যা যা করা দরকার, তার সবই করা হবে।

  • সর্বশেষ