শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বিএনপি নেতা ও সা‌বেক চেয়ারম্যানের বাড়ির দরজায় পেট্রল দি‌য়ে আগুন দেওয়ার অভিযোগ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর রা‌তে এ ঘটনা ঘটে।

ঘটনার ব‌্যাপা‌রে আমিনুর রহমান চৌধুরী জানান, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।

আমিনুর রহমান চৌধুরী আরও জানান, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) চাকমা বাবুকে অবহিত করেছি। যারা এসব অপরাজনী‌তি ক‌রে তা‌দের ব‌্যাপা‌রে সজাগ থাকা সহ আইনগত ব‌্যবস্থা নেওয়া জরুরী ব‌লে তি‌নি জানান।

এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএন‌পির নেতৃবৃন্দ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ‌দি‌কে বুধবার বিকা‌লে উপ‌রোক্ত ঘটনার‌ সুষ্ট তদন্ত ও নি‌ষিদ্ধ ঘো‌ষিত আওয়ামীলী‌গের লকডাউ‌নের প্রতিব‌া‌দে বিএন‌পি অঙ্গসংটন উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকদলের পক্ষ থে‌কে এক বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্টিত হয়।

এ‌দি‌কে ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি)মোঃ র‌বিউল হক ব‌লেন, বিএন‌পি নেতা ও সাবেক চেয়ারম‌্যা‌নের বা‌ড়ির গেই‌টে পেট্রল ঢে‌লে আগুন দি‌লে প‌রিবা‌রের অপর লো‌কেরা তা নি‌ভে দেয়,তা‌তে বৃহৎ কোন ক্ষয়ক্ষ‌তি হয়‌নি । এ ব‌্যাপা‌রে থানায় কোন মামলা কিংবা অ‌ভি‌যোগ ক‌রে‌নি ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ