শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের অসুস্থতা উপেক্ষা করে হাসপাতালে মির্জা আব্বাস, রফিকের চিকিৎসার খোঁজ নিলেন

মনিরুল ইসলাম : নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা-১ মির্জা আব্বাস। সেখানে চিকিৎসাধীন মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি ও লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

আজ বুধবার  ১৮ নভেম্বর  হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রফিকুল ইসলামের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

হাসপাতালে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মির্জা আব্বাস। পরিবারের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিজে অসুস্থ থাকা অবস্থায়ও দলের একজন সাবেক নেতার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হওয়াকে নেতাকর্মীরা আন্তরিকতা ও সাংগঠনিক দায়িত্ববোধের প্রকাশ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মো. রফিকুল ইসলাম রফিক মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি এবং লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ