শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধে গোসল, মিষ্টি খাইয়ে ‘পাপমুক্ত’ হলেন স্বামী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তাঁর বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে দীর্ঘ ১৮ বছর আগে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোলজুড়ে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাঁদের সংসারে অশান্তি চরমে ওঠে। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন হোসেন মৃধা।

ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আমি দিনের পর দিন সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজের মানসিক শান্তি এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে এবং মিষ্টি বিতরণ করে নিজেকে কলঙ্কমুক্ত ওাপাপমুক্ত করলাম।’

১৮ বছরের দীর্ঘ সম্পর্কের এমন করুণ পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা জুড়ে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

  • সর্বশেষ