ডেস্ক রিপোর্ট: আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ।
মিজ মাহমুদ বলেন, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিষয়ে খারাপ করেছেন এমন শিক্ষার্থীদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার। কিন্তু পুনঃপরীক্ষার ফলাফল পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ দেওয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ---- বিবিসি বাংলা
পুনঃপরীক্ষার রেজাল্ট দেওয়া হবে ২৩শে ডিসেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে পাঁচই ডিসেম্বর থেকে। ইউজিসি সভা করে সব বিশ্ববিদ্যালয়কে পহেলা জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর অনুরোধ করেছে। কিন্তু পরীক্ষা যদি আগে নিয়ে নেয় তাহলে কয়েকদিনে ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে,” বলেন মিজ মাহমুদ।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে যে, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আবেদন কার্যক্রম এই সময়ে চালিয়ে নিতে পারবে। তবে ৩১শে ডিসেম্বরের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।