শিরোনাম
◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

মনিরুল ইসলাম : খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অনুমোদিত এ অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার  ১৮ নভেম্বর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত বছর বড়দিন উদযাপন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন। ফলে গত বছরের তুলনায় এবার খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সরকারি সহায়তা বেড়েছে ৫০ শতাংশ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর এ অনুদান বড়দিন উদযাপনে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় উৎসব উদযাপনে সরকারি সহায়তার এ উদ্যোগকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ