শিরোনাম
◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

রাজধানীর মিরপুর-১৩ সেকশন এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩-তে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনসহ আহত ব্যক্তিরা মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে চিকিৎসাধীন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ