শিরোনাম
◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত

মানবজমিন : ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে এক ‘যুদ্ধ’। যে যুদ্ধে নেই বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা। এই যুদ্ধের লক্ষ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই লড়াইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ। অন্যদিকে, নয়াদিল্লি ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতিতে হাসিনার আশ্রয়দাতা হিসেবে অবস্থান করছে।

২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে পৌঁছান হাসিনা। এরপর থেকে ৭৯ বছর বয়সী এই নেত্রী কঠোর নিরাপত্তার মধ্যে অজ্ঞাত স্থানে বসবাস করছেন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং সাবেক সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি দেশে ফিরতে চান। পাসপোর্ট নবায়ন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তার কথিত প্রচেষ্টা থেকে বোঝা যায়, দেশে ফেরার আকাঙ্ক্ষা বাস্তব। তবে বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, হাসিনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে।

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও চায় হাসিনা দেশে ফিরে আসুন। এ ক্ষেত্রে প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়টি সামনে রয়েছে। কারণ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ফলে ভারত এক কূটনৈতিক ত্রিমুখী সংকটে পড়েছে। তাহলো শেখ হাসিনার নিরাপত্তা, শেখ হাসিনার ইচ্ছা এবং জনাব তারেক রহমানের রাজনীতি।

জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছেন, নয়াদিল্লি শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার সম্ভাবনা খতিয়ে দেখেছে। কিন্তু এ জন্য সম্মত কোনো গন্তব্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আরেকটি বিকল্পও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। তাহলো আপনাদের দেশই হাসিনাকে ভারতে পাঠিয়েছে, এখন আপনাদেরই তাকে ফিরিয়ে নিতে হবে। হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি চান, দেশে ফেরার বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি আলোচনা করুক এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না- এমন নিশ্চয়তা দেয়া হোক।

Advertisement

চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগের মধ্যেই এসব ঘটনা ঘটছে। যা নয়াদিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা, যৌথ মহড়া এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে। ১৯৭১ সালে এই দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক বিচ্ছেদ ঘটেছিল- পাকিস্তান থেকে জন্ম হয়েছে বাংলাদেশের, তা এখন আর সামরিক যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। ফলে ভারতের কূটনৈতিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সামনে কঠিন দায়িত্ব। সূত্র জানিয়েছে, গুজরাটি থেকে বাঙালি হয়ে ওঠা হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রতিবেদন দিচ্ছেন। এ লড়াইয়ের ‘স্টেকস’ অনেক বড়। এটাই সেই ছায়াযুদ্ধ- যেখানে নেই কোনো গুলি, ঘোষিত কোনো শত্রু নেই; কিন্তু রয়েছে প্রভাব বিস্তার, নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভবিষ্যৎ ভারসাম্য নিয়ে লড়াই। কেন্দ্রীয় সরকারের আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল রাখতে ক্রমেই অতিরিক্ত দায়িত্ব দেয়ার ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ২০২৬ সালের ৩১শে অক্টোবর তিনজন কর্মকর্তার অবসরের পর এখন তিনজন আইএএস কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। সচিব পর্যায়ে শীর্ষ পদগুলোতে শূন্যতা তৈরি হলে অবিলম্বে পূর্ণকালীন কর্মকর্তা নিয়োগের পরিবর্তে বিদ্যমান আমলাদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হচ্ছে।
১৯৯১ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব (সমন্বয়) মনোজ গোভিল একই সচিবালয়ে পরিবহন ও লজিস্টিকস পরিকল্পনা বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্বটি গুরুত্বপূর্ণ। কারণ, পরিবহন খাতগুলোর মধ্যে পরিকল্পনার সমন্বয় করতে সরকার সম্প্রতি সমন্বিত পরিবহন ও লজিস্টিকস কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। ১৯৯২ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের কর্মকর্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব রাজেন্দ্র কুমারকে আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ১৯৯৩ ব্যাচের বিহার ক্যাডারের কর্মকর্তা এবং ইস্পাত মন্ত্রণালয়ের সচিব সন্দীপ পন্ডরিক পেয়েছেন ভারী শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব। মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদিত তিনটি আদেশেই বলা হয়েছে, নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সরকারি ব্যাখ্যা হলো, কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা অবসরে যাওয়ার পর যাতে কাজে কোনো শূন্যতা তৈরি না হয়, তা নিশ্চিত করতেই ধারাবাহিকতা বজায় রাখার এই ব্যবস্থা। কিন্তু দায়িত্বে থাকা সচিবদের অতিরিক্ত দপ্তর দেয়ার ফলে প্রশ্ন উঠছে, অস্থায়ী এই ব্যবস্থা শেষ পর্যন্ত নিয়মিত ব্যবস্থায় পরিণত হবে কি না। অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে কাজে বিঘ্ন ঘটতে দেয় না। কিন্তু দীর্ঘদিন এ ব্যবস্থার ওপর নির্ভরশীলতা জবাবদিহিকে অস্পষ্ট করে তোলে। দ্রুততা ও সমন্বয়কে গুরুত্ব দেয়া একটি সরকারের জন্য আসল পরীক্ষা হলো, এই অস্থায়ী ব্যবস্থাগুলো স্বল্প সময়ের জন্য থাকবে, নাকি নিয়মে পরিণত হবে।

(লেখক একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দিল্লি স্কুল অব ইকোনমিকসের সাবেক শিক্ষার্থী। তিনি ভারতের সিভিল সার্ভিস ও প্রশাসনবিষয়ক প্রথম সাময়িকী ‘জিফাইলস’-এর সম্পাদক। এশিয়ান এইজে প্রকাশিত তার লেখার বাংলাদেশ অংশের অনুবাদ এটা)

  • সর্বশেষ