শিরোনাম
◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার

দক্ষিণ মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ১৯৩৯ সালের দিকে নির্মিত হয়। এটি মূলত হজ যাত্রীদের অস্থায়ী বিশ্রামের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। তবে পাঁচ দশক ধরে এটি পলাতক ডন দাউদ ইব্রাহিমের অপরাধ চক্রের স্নায়ুকেন্দ্রে পরিণত হয়েছিল। বর্তমানে সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য মুম্বাইয়ের পৌর সংস্থা বিএমসির বুলডোজার ভবনটি ভাঙার প্রস্তুতি নিচ্ছে। প্রথম তলার অবশিষ্ট ১০টি কক্ষ এবং নিচতলার একটি বিতর্কিত প্রার্থনা কক্ষ গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি।

দাউদ ইব্রাহিম কাসকার শুরুতে তার বাবা-মা এবং ভাইবোনদের সাথে এই মুসাফিরখানার দোতলায় থাকতেন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের দিকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিমের প্রভাব বাড়তে থাকে। তখন তিনি পুরো দোতলা দখল করে নেন এবং এটি তার বাড়ি ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। সরকারি রেকর্ড অনুযায়ী, দাউদ ইব্রাহিম বা তার পরিবারের কোনো সদস্যের কাছে এই ভবনের মালিকানার বৈধ কোনো কাগজপত্র বা প্রমাণ ছিল না। তারা পুরোপুরি অবৈধ দখলের জোরে সেখান থেকে অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করতেন। ১৯৮৬ সালে দাউদ ইব্রাহিম ভারত থেকে পালিয়ে যাওয়ার পরও তার সহযোগীরা ভবনটিতে সক্রিয় ছিল। ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ষড়যন্ত্র এই দোতলার কার্যালয়েই করা হয়েছিল।

১৯৯৩ সালের পর মহারাষ্ট্র সরকার কাসকার পরিবারের অবৈধ দখল থেকে ভবনটি মুক্ত করার দীর্ঘ চেষ্টা শুরু করে। ২০১৮ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দেয় এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। এদিকে, ২০১৫ সালের নভেম্বরে ভবনের প্রকৃত মালিক হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ট্রাস্ট এটি ১ কোটি ১০ লাখ রুপিতে সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্টের কাছে বিক্রি করে দেয়। 

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২০ সালের আগস্টে হাইকোর্ট এটি ভেঙে ফেলার অনুমতি দেয়। ১৬ নভেম্বর বিএমসি নিচতলা এবং প্রথম তলার বাকি অংশ ভেঙে ফেলার নোটিশ দিলে স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানান। তারা দাবি করেন যে নিচতলাটি কেবল একটি প্রার্থনা কক্ষ নয়, বরং এটি একটি মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি। এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান এবং কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল আইনি বিবাদ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একতরফাভাবে ভবন ভাঙার উদ্যোগকে বেআইনি বলে জানান।

  • সর্বশেষ