শিরোনাম
◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একাধিক গাড়ি ও মোটরসাইকেল এবং বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানেও আগুন দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ আশপাশের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতার চিহ্ন দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাতে মাইকিং করা হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিক্ষুব্ধ লোকজন দলবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালান। এ সময় থানা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পদক্ষেপ নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গুলিতে দুজনসহ বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজিবি-পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

Advertisement

এদিকে, টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে বিজিবির একটি দল পৌঁছায়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পুলিশের একাধিক গাড়ি, বিজিবি ও পুলিশের অন্তত চারটি যানবাহন এবং একটি সাঁজোয়া যানে আগুন দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, গোপালগঞ্জ জেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ