শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর  ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছে।

বুধবার সকাল দশটার দিকে শহরের বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় ঘাতক স্বামী এনানুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

নিহতের ভাই  রাতুল হোসেন জানায়, সুমা সারে সাথে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে।  তাদের সংসারে ফারহান নামের ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর পূর্বে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াড়ির পর আমার বোনের প্রাক্তন স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। বুধবার সকালে আমার বোন সুমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সেসময় বাড়ির সামনে মিরাজের সাথে কথাকাটাকাটি এর পর্যায়ে সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

  • সর্বশেষ