শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত, চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিকদের বিতারিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরা তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ের মূল ফটকে বিক্ষুব্ধ এসব নেতৃবৃন্দেরা তালা ঝুলিয়ে দিয়ে মিছিল করেন। এসময় তাঁরা ওই সব সাংবাদিকদের উদ্দেশ্য করে 'আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান' স্লোগানও দেন। 

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী দোসর। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাছাড়া কতিপয় এসব দোসর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন না করে আমাদের দলীয় লোকজনের নাম ভাঙিয়ে কর্মকাণ্ড পরিচালনার কারনে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ওই সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা দেওয়ায় শেষ নয় ; আরো কঠিন থেকে কঠিনতম সীদ্ধান্ত নেওয়া হবে। তবুও ওই প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।

জানতে চেয়ে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের ফোন বন্ধ এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, শুনেছি বুধবার সন্ধ্যায় তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য একটি বিক্ষোভ মিছিল করবে স্থানিয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তবে আমরাও চাই প্রেসক্লাবটি আওয়ামী দোসরমুক্ত থাকুক। 

  • সর্বশেষ