শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় অধিগ্রহণকৃত মহাসড়কের জমির ৩২ টি স্থাপনা উচ্ছেদ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত জমিতে থাকা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বুধবার সকালে উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অধিগ্রহণকৃত জমিতে থাকা ঘরবাড়ি, দোকানসহ ৩২টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব স্থাপনা ও জমিতে থাকা গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে ৭ জন ব্যবসায়ী অংশ নেন। এতে ৩২টি স্থাপনা বিক্রি হয় ৪ লাখ ১ হাজার ২০০ টাকায়।

অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুজ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সওজ’র কর্মকর্তারা জানায়, মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য এসব জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ