শিরোনাম
◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা

​মোঃরফিকুল ইসলাম মিঠু: ​দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে রাজধানীতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

​এডিসি নিয়াজ মেহেদী জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক বাকিদের ধরতে দ্রুতই চিরুনি অভিযান চালানো হবে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, নাশকতা শূন্যের কোটায় নামিয়ে আনতে রাজধানীজুড়ে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে (কেপিআই) বিশেষ নিরাপত্তার আওতায় এনে আগাম পরিকল্পনা অনুযায়ী পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের পাশাপাশি সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ