শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও)

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর দেশে ফেরার ঘোষণার পর একের পর এক সহিংসতার ঘটনায় আলোচনায় এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

এসব ঘটনার পর নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ডিসেম্বরে তিনি দেশে না ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার বয়স এখন ৮০ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ভালো-মন্দ দুই ধরনের অর্জনই রয়েছে। তবে বিদেশের মাটিতে তাঁর মৃত্যু হলে রাজনৈতিক জীবনের অর্জনগুলো আড়ালে চলে যেতে পারে। তাঁর ভাষ্য, বিদেশে মারা গেলে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবেই পরিচিত থাকবেন এবং তাঁর রাজনৈতিক জীবনের মূল্যায়নও ভিন্নভাবে হবে।

Advertisement

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ডিসেম্বরে তিনি দেশে না ফিরলে এবং বিদেশের মাটিতে তাঁর মৃত্যু হলে শুধু তাঁর দেহের কবর হবে না, তাঁর রাজনীতিরও কবর হবে। একই সঙ্গে অনিশ্চয়তার মুখে পড়বে তাঁর দলের রাজনৈতিক ভবিষ্যৎ। যে দলটি তাঁর বাবা প্রতিষ্ঠা করেছিলেন, সেই আওয়ামী লীগেরও রাজনৈতিক সমাপ্তি ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালকে পুরোপুরি কবর দিতে হলে শেখ হাসিনা দেশে ফিরবেন না। তাঁর এই বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে একই সূত্রে বিবেচনা করা হয়েছে।

রুমিন ফারহানার মতে, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের রাজনীতির অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ফলে আগামী কয়েক মাস দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি।

তবে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন কি না, কিংবা তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত। এ বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ