শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

কিশোরগঞ্জে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন। সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকায় মারকাজ মসজিদ-সংলগ্ন মাঠে জেলার ১০টি উপজেলার সাথীদের নিয়ে এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে সাদপন্থিদের এই ইজতেমা বন্ধ এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ বুধবার শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তাবলিগের মাওলানা জুবায়েরপন্থি ও স্থানীয় আলেমরা।

বিকেলে শহরের শহীদী মসজিদ চত্বরে ‘জেলা ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের তাবলিগের সাথীবৃন্দ’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি শফীকুর রহমান জালালাবাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা শেরজাহান মোমেনী প্রমুখ। একই দাবিতে তারা গত ৯ নভেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাদপন্থিরা ইজতেমার নামে ভ্রান্ত মতবাদ প্রচার করছেন। দেওবন্দি ওলামায়ে কেরামের নেতৃত্বে সারাবিশ্বে তাবলিগ জামাতের মূল কাজ পরিচালিত হলেও মাওলানা সাদ কান্ধলবী কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা ও শরিয়তবিরোধী বয়ান দিচ্ছেন। তাই কিশোরগঞ্জে কোনোভাবেই এই ইজতেমা হতে দেওয়া যাবে না।

সমাবেশে মাওলানা সাব্বির আহমেদ রশিদ বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মসূচি গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন। তবে সাদপন্থিদের ইজতেমা বন্ধ না হলে আমরা নিজেরা আলোচনা করে পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

Advertisement

অন্যদিকে সাদপন্থি অংশের জেলা পর্যায়ের সাথী অধ্যাপক বোরহান উদ্দিন জানান, তারা ইজতেমার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা কারও কাছ থেকে কোনো বাধা কিংবা হুমকি দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, তাবলিগের দুই পক্ষের বিরোধ ও ইজতেমার বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সূত্র : সমকাল 

  • সর্বশেষ