শিরোনাম
◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার লক্ষ্য মাত্র ১২ রানের। টেস্ট ক্রিকেটে এমন লক্ষ্য তাড়া করতে নেমে জয় পেতে  কতক্ষণই বা লাগে। তবে সেই ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমেও প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাতে বাংলাদেশের হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি। শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।

৫ উইকেটে ১০০ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দিনের শুরুতে বেশ ভালোই লড়াই চালাচ্ছিলেন দুজন। তবে দ্রুতই বদলে যায় ম্যাচের চিত্র। ৩৯ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হন লিটন। এরপর একে একে বিদায় নেন মুশফিক, মেহেদী হাসান মিরাজসহ বাকি ব্যাটসম্যানরা। --- ডেইলি ক্রিকেট

শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৬৮ রানে। তাতে প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রানের।

এরপর ২২ রান করে সিমন হার্মারের শিকার হন মুশফিকুর রহিম। স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজও। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৬৮ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

Advertisement

বল হাতে সিমন হার্মার একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে, শিকার করেছেন ৬টি উইকেট। প্রথম ইনিংসে ফাইফার পাওয়া রাবাদা পেয়েছেন ৩টি উইকেট।

প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে থামে ১৬৮ রানে। ফলে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

১২ রান তাড়া করতে নেমে অবশ্য প্রথম ওভারেই মার্কেস অ্যাকারম্যানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিরাজের বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি। পরে ইবাদত হোসেনের বলে মার্করাম বোল্ড হলেও নো বলের সুবাদে বেঁচে যান এই ব্যাটার। শেষ পর্যন্ত ইবাদতের ওভারেই কোনো বিপদ ছাড়া ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

  • সর্বশেষ