মিজান লিটন : চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় সংলগ্ন এলাকায় নিজ ফ্ল্যাট বাসায় ষাটোর্ধ্ব এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড় এলাকার 'নাজিরা কমপ্লেক্স' নামক ভবনের একটি ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃদ্ধার নাতি বাধন নানীর খোঁজ নিতে ফোন করে। দীর্ঘক্ষণ ফোন না ধরায় বিষয়টি দারোয়ানকে অবগত করে,দারোয়ান পরে দ্রুত ঘটনাস্থলে গেয়ে দেখে যে ফ্লাটের দরজা লক খোলা। তখন তিনি ভিতরে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তাৎক্ষণ বাড়ির মালিককে বিষয়টি জানায়।ফ্লাটের মালিক তখন বিষয়টি পুলিশকে জানালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং এলাকাটি ঘিরে ফেলে।
খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে।এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের কাজ শুরু করে।জনাযায় মৃত ব্যক্তির নাম লুৎফুন নাহার (৬০) তিনি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ীর মৃতঃজয়নাল আবেদিন খানের স্ত্রী। তার ৫ মেয়ে ১ ছেলে। ছেলে জাপান প্রবাসী। এই বৃদ্ধা বাসায় একা থাকতো।
তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।