শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে রান্নাঘরের থালা-বাসনের সেলফে বিষধর শঙ্খিনী, আতঙ্কিত পরিবার

মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ির রান্নাঘরে থালা-বাসন রাখার সেলফের ভেতর থেকে অত্যন্ত বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর বস্তিতে রফিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা রান্নাঘরে থালা-বাসন রাখার সেলফের ভেতরে হঠাৎ সাপটি দেখতে পান। সাপটি চোখে পড়ার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির মালিক রফিক মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি শঙ্খিনী (Banded Krait), যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টরা জানান, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেগুলোকে বিরক্ত বা নিজে থেকে ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগকে অবহিত করতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতা নিতে হবে।

বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ