শিরোনাম
◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ৩ নতুন বিমানবন্দর নির্মাণ করবে ভারত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শসার সঙ্গে যে ৫টি খাবারের সমন্বয়ে মিলবে দ্বিগুণ পুষ্টি

শসার প্রায় ৯৬ শতাংশই পানি। তাই এটি শরীরকে সতেজ রাখে, হজমে সাহায্য করে। এতে ভিটামিন ‘কে’ ও ‘সি’, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার ও কিছু অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায়। এসব শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক। তবে শসা থেকে আরও পুষ্টি পাবেন, যদি কিছু খাবার এর সঙ্গে মিলিয়ে নেন।

১. শসা-টমেটো
টমেটোয় থাকে লাইকোপিন ও ভিটামিন ‘সি’, যা অ্যান্টি-অক্সিডেন্ট বাড়ায় এবং ত্বক সজীব রাখে। শসা ও টমেটো সালাদে যোগ করতে পারেন অলিভ অয়েল ও মসলা। এটি শরীর থেকে টক্সিন বের করতে ও শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ত্বক ভালো রাখতে আমাদের অতিপরিচিত টমেটো-শসার সালাদের তুলনা নেই।

২. শসা-পুদিনা
পুদিনা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, হজমে সহায়তা করে। শসা-পুদিনা একসঙ্গে মিলিয়ে জুস বানিয়ে খেতে পারেন। কিছু বাদাম মিশিয়ে সালাদ বানিয়েও খাওয়া যায়; এটি ওজন নিয়ন্ত্রণে কার্যকর। শরীরে পানির ঘাটতি দূর করতে আর হজমেও উপকারী।

৩. শসা-দই
দইয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম ও প্রোবায়োটিক (হজম-সহায়ক ব্যাকটেরিয়া), যা শসার পানি ও ফাইবারের সঙ্গে মিলে হজমে সহায়ক। শসা যোগ করে দইয়ের রায়তা বা স্মুদি বানাতে পারেন। পেট ঠান্ডা রাখতে এসবের জুড়ি নেই।

৪. শসা-ছোলা
বাসায় ছোলার ঘুঘনি রান্না করলেও পরিবেশনের সময় ওপরে শসা ছিটিয়ে দেওয়া হয়। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। ছোলায় আছে প্রোটিন, আয়রন ও ফাইবার, যা শসার সঙ্গে মিশে একটি পূর্ণাঙ্গ ও পুষ্টিকর খাবার তৈরি করে।

৫. শসা-অ্যাভোকাডো
অ্যাভোকাডোয় স্বাস্থ্যকর চর্বি, ফাইবার ও পটাসিয়াম থাকে, যা শসার পুষ্টি আরও বাড়ায়। শসা ও অ্যাভোকাডো কেটে লেবুর রস, মরিচকুচি দিয়ে সামান্য লবণ ছিটিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। এটা দেহে আরও বেশি পানি ধরে রাখবে। হৃৎস্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী।

সূত্র: হেলথ লাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়