শিরোনাম
◈ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ ◈ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য ফেরাতে পান করুন ৩ জাদুকরী পানীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বিরূপ প্রভাব পড়ে। চোখের চারপাশে কালো ছোপ পড়ে, চামড়া ঝুলে যায় আর কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে। মূলত অধিক মানসিক চাপ, ডিহাইড্রেশন এবং পুষ্টির অভাবেও ত্বকের বয়স বেড়ে যায়। ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং কোলাজেন উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কারণে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যায়। তবে সঠিক জীবনযাপন ও উপকারী খাদ্যাভ্যাসের অভ্যাস ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে। ত্বকের হারানো সৌন্দর্য ফিরে পেতে নিয়মিত কিছু পানীয় পান করুন। 

বেদানা ও পুদিনার রিফ্রেশনার
বেদানা ও পুদিনা স্বাস্থ্যের যেমন উন্নতি ঘটায়, তেমনই ত্বকের জন্যও উপকারী। বেদানায় পলিফেনল ও ভিটামিন সি রয়েছে, যা ত্বকের কোষকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। পুদিনা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে। এক বাটি বেদানার রসের সঙ্গে  পুদিনা পাতা, পাতিলেবুর রস এবং পানি মিশিয়ে পান করুন। নিয়মিত পানে ত্বক উজ্জ্বল হবে। 

আদা-হলুদ মিশ্রিত পানীয় 
হলুদ দিয়ে রূপচর্চা করলে উজ্জ্বলতা বাড়ে। আবার হলুদ খেলেও ত্বকের বলিরেখা কমে। কেননা হলুদে থাকে কারকিউমিন, যা ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক। আদাও প্রদাহ কমায় এবং একাধিক রোগ প্রতিরোধ করে। কাঁচা হলুদ ও আদা একসঙ্গে মিক্সারে দিয়ে তার জুস বানিয়ে নিন। এটি গরম পানিতে মিশিয়ে খালি পেটে পান করুন।

গাজর ও কমলালেবুর জুস
শীতে ত্বক ভালো রাখতে পান করতে পারেন গাজর ও কমলালেবুর জুস। কমলালেবুতে থাকা ভিটামিন সি এবং গাজরের মধ্যে থাকা বিটা-ক্যারোটিন ত্বকের হারানো সৌন্দর্য  ফেরাতে সহায়ক। ১টা কমলালেবুর রসের সঙ্গে অর্ধেক গাজর ব্লেন্ড করে রস ছেকে  খেয়ে নিন। এর সঙ্গে চিয়া সিডস মিশিয়ে খেতে পারেন।

সূত্র: সমকাল

  • সর্বশেষ