শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:৫৯ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে সুস্থ থাকতে অবশ্যই খাবেন যে ৫ খাবার

শীত এলে অনেকেই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হন। এছাড়া শীতের বৈরী আবহাওয়া ত্বকের জন্য নানান ধরনের সমস্যা বয়ে আনে। অনেক সময় ত্বকে বিভিন্ন রোগও হতে পারে। তাই শীতে সুস্থ থাকতে অবশ্যই খাবেন এই ৫ খাবার।

স্যুপ: শীতে শরীর সুস্থ রাখতে স্যুপ বা ঝোল অত্যন্ত উপকারী। এই সময় নানা ধরনের সবজি, মুরগির মাংস বা ডিম ব্যবহার করে সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ তৈরি করে খাওয়া যেতে পারে। স্যুপ কেবল শরীর গরম রাখে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

মূলজাতীয় সবজি: বিট, মিষ্টি আলু, গাজর, শালগমের মতো মূলজাতীয় সবজি শীতে শরীর সুস্থ রাখতে বিশেষভাবে সহায়ক। এসব সবজিতে থাকা ভিটামিন ও পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এগুলো ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শীতকালে এসব সবজি দেহকে উষ্ণ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টক ফল: শীতের সময়ে শরীরে ফাইবার বা আঁশের ঘাটতি পূরণ করতে এবং ভিটামিন সি যোগ করার জন্য বেশি করে টকজাতীয় ফল খাওয়া উচিত। কমলা, বরই, পেয়ারা-এর মতো ফল ভিটামিন সি-এর চমৎকার উৎস। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শীতকালে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করে।

Advertisement

পালং শাক: শীতে বাজারে পালং শাক সহজেই পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত উপকারী। পুষ্টিতে সমৃদ্ধ এই শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যানসার প্রতিরোধী উপাদান এটিকে এক ধরনের ‘সুপারফুড’ হিসেবে পরিচিত করেছে। শীতকালে সুস্থ ও সতেজ থাকতে নিয়মিত পালং শাক খাওয়া বিশেষভাবে উপকারী।

মাছ ও শিম: শীতে মাছ খাওয়া বিশেষভাবে উপকারী। শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও আমিষের চাহিদা পূরণ করতে প্রতিদিন দুই বেলা মাছ খেতে পারেন। সপ্তাহে অন্তত দুই দিন খাবারে সামুদ্রিক মাছ রাখা উচিত। এছাড়া মাছের সঙ্গে শিমও যুক্ত করে খাওয়া যেতে পারে, কারণ মাছের ঝোলে শিম সুন্দরভাবে মানিয়ে যায় এবং পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ