শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের সময় শরীর নিচে পড়ার অনুভূতি? জানুন হিপনিক জার্কের কারণ

প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়, যখন ঘুম আসতে শুরু করলে হঠাৎ মনে হয় কোনো উঁচু স্থান থেকে পড়ছে। সঙ্গে সঙ্গে শরীরে আকস্মিক ঝাঁকুনি লাগে। চিকিৎসাবিদ্যা এই ঘটনা ‘হিপনিক জার্ক’ বা ‘স্লিপ স্টার্ট’ নামে চিহ্নিত করে।

বিশেষজ্ঞদের মতে, এটি একদম স্বাভাবিক এবং ঘুমের অংশ। যখন আমরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গভীর ঘুমের দিকে যাই, তখন আমাদের পেশি দ্রুত শিথিল হয়। মস্তিষ্ক কখনো কখনো এটি ভুলভাবে বোঝে যে শরীর সত্যিই নিচে পড়ছে। তখন পেশিতে একটি দ্রুত সংকোচন ঘটে, যা আমরা ঝাঁকুনি হিসেবে অনুভব করি।

কিছু গবেষক মনে করেন, হিপনিক জার্ক আমাদের প্রাচীন পূর্বপুরুষদের সময়ের একটি বিবর্তনগত প্রতিক্রিয়া। তখন মানুষ গাছে ঘুমাত, তাই শরীর নিরাপদ আছে কি না তা মস্তিষ্ক পরীক্ষা করত।

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মানুষ হিপনিক জার্ক অনুভব করেন। তবে কিছু কারণে ঝাঁকুনির সম্ভাবনা বেড়ে যায়, যেমন:

Advertisement

> উদ্বেগ বা মানসিক চাপ

> ঘুমানোর আগে অতিরিক্ত কফি বা অন্যান্য উদ্দীপক

> অনিয়মিত ঘুমের সময়সূচি

> ঘুমের আগে ভারী ব্যায়াম

বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, হিপনিক জার্ক কোনো গুরুতর সমস্যা নয়। এটি সাধারণত নিরীহ এবং স্বাভাবিক। তবে যদি প্রতিদিন ঘটে বা ঘুমের ব্যাঘাত ঘটায়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

হিপনিক জার্ক কমানোর জন্য কয়েকটি পরামর্শ:

> রাতে ভালো ঘুমের জন্য ক্যাফেইনজাতীয় পানীয় এড়ানো

> প্রতিদিন একই সময়ে ঘুমানো

> ঘুমানোর আগে অন্তত এক ঘণ্টা মোবাইল বা টিভি ব্যবহার না করা

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ