শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৪:১৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে পানির মানে শীর্ষে কোন দেশ, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের সাতটি দেশ। ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই)–এর পানির গুণমান সূচকে ১০০ স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষে আছে জার্মানি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। 

১৭২ দেশের তালিকায় বাংলাদেশের স্কোর ৩২.৬, যা দক্ষিণ এশিয়ায় মধ্যম অবস্থান। নেপালের স্কোর ৩৪.৭, শ্রীলঙ্কা ৫১.৪ এবং ভারতের ২৫.৫।

ইপিআই প্রতি ১ লাখ মানুষের মধ্যে অনিরাপদ পানীয় জলের সংস্পর্শে হারিয়ে যাওয়া জীবনবছর (ডিএএলওয়াই) হিসেব করে পানি বিশুদ্ধতা নির্ধারণ করে। স্কোর ১০০ মানে সর্বোচ্চ বিশুদ্ধতা, আর শূন্য স্কোর নির্দেশ করে সবচেয়ে দূষিত পানির দেশকে।

ইউরোপই শীর্ষে 

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের কঠোর নির্দেশিকা এবং আধুনিক পানি পরিশোধন ব্যবস্থার কারণে তালিকার সেরা সাত দেশই ইউরোপের। জার্মানি নিয়মিত ৫০টির বেশি প্যারামিটারে পানি পরীক্ষা করে। ফিনল্যান্ডে ১ লাখ ৮০ হাজারের বেশি হ্রদ থাকায় ভূতলীয় পানির প্রাচুর্য রয়েছে। সুইজারল্যান্ডের পানির ৮০ শতাংশই আসে ভূগর্ভস্থ পরিষ্কার উৎস থেকে।

এশিয়ার অবস্থান

এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্কোর সিঙ্গাপুরের—৯৮.৭। দেশটি রিভার্স অসমোসিস, মাইক্রোফিল্ট্রেশন ও অতিবেগুনি নির্বীজনসহ আধুনিক প্রযুক্তিতে পানি পরিশোধন করে। এরপর রয়েছে ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও ব্রুনেই। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের স্কোর অপেক্ষাকৃত কম।

উত্তর আমেরিকা ও ওশেনিয়া

উত্তর আমেরিকায় কানাডা (৯৯.৭) এবং যুক্তরাষ্ট্র উচ্চমানের পানি সরবরাহে শীর্ষে রয়েছে। ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়ার স্কোর ৯৯.২, যেখানে কঠোর জাতীয় নির্দেশিকা মেনে পানীয় জলের গুণগত মান নিশ্চিত করা হয়।

বিশ্বব্যাপী পানি বিশুদ্ধতায় বৈষম্য বাড়লেও, উন্নত প্রযুক্তি ও কঠোর প্রবিধানের দেশগুলোই এখনো নিরাপদ পানি সরবরাহে এগিয়ে রয়েছে।

সূত্র: জনকন্ঠ 

  • সর্বশেষ