শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে শরীর উষ্ণ ও সুস্থ রাখার জন্য মধু খাওয়ার উপকারিতা ও সতর্কতা

শীত এসে গিয়েছে। ঠান্ডা, শুষ্ক আবহাওয়ায় মধু খাওয়ার চর্চা অনেকেরই রয়েছে। তবে যারা এখনও মধু খাওয়ার অভ্যাস গড়েননি, তাদের জন্য আজ শীতের ডায়েটে মধু রাখার কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

মধুর স্বাস্থ্যগত উপকারিতা:

শক্তি ও তাপ জোগায়: মধুতে থাকা গ্লুকোজ শরীরে দ্রুত শক্তি দেয় এবং শরীরকে উষ্ণ রাখে, যা শীতকালে খুব দরকার।

রক্ত গঠনে সহায়ক: মধু রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, শরীরের অক্সিজেন পরিবহন সক্ষমতা বৃদ্ধি পায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল গুণশক্তির কারণে শীতকালে ঠান্ডা, কাশি ও গলাব্যথার সমস্যা কমাতে সহায়ক।

হজমে সাহায্য করে: শীতে হজমশক্তি কমে যায়, মধু হজমের উন্নতি ঘটায় এবং পেটের অম্লভাব কমায়।

ত্বককে ভালো রাখে: হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে শুষ্ক ত্বক নরম ও উজ্জ্বল হয়।

হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর: মধুতে থাকা পলিফেনল হৃদ্‌যন্ত্রের সুস্থতা বাড়ায়। দারুচিনির সঙ্গে মধু মিশিয়ে খেলে রক্তনালীর সমস্যা কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে: পাশাপাশি হাঁপানি, ফুসফুসের সমস্যা, অনিদ্রা ও বুক জ্বালা কমাতে সাহায্য করে।

ক্যালরি ও পটাশিয়ামের উৎস: মাত্র ১ চা-চামচ মধুতে প্রায় ২১ ক্যালরি এবং পটাশিয়াম থাকে, যা শরীরের জন্য উপকারী।

কীভাবে মধু খেতে পারেন?

• সরাসরি সকালে আধা থেকে এক চা-চামচ মধু খাওয়া।

• টক ফল বা ফলের রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া।

• লেবুর রস, আদার রস বা কমলার রসের সঙ্গে মধু দিয়ে পানীয় তৈরি।

• রং চা, লেবু চা বা গ্রিন টিতে সামান্য মধু মেশানো যায় (দুধের চায়ে নয়)।

• ওটস বা সালাদের ড্রেসিংয়ে মধু ব্যবহার।

• রান্নায় চিনির বিকল্প হিসেবে মধু প্রয়োগ (যেমন মিষ্টি স্বাদের মাছ বা মুরগির পদে)।

সতর্কতা:

• অতিরিক্ত মধু খাওয়া রক্তে শর্করা ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে, যা শারীরিক জটিলতার কারণ হতে পারে।

• একবারে বেশি পরিমাণে মধু না খাওয়া ভালো, কারণ এতে হজমের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে।

• শিশুদের অতিরিক্ত মধু দেওয়া উচিত নয়, কারণ তা তাদের অতিচঞ্চলতা সৃষ্টি করতে পারে।

• যাদের মধুতে অ্যালার্জি আছে তারা অল্প পরিমাণেও খাওয়া এড়িয়ে চলুন।

• ডায়াবেটিস বা ফ্যাটিলিভার আক্রান্তদের মধু খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

উল্লেখ্য, শীতের সময় মধু খাওয়া শরীরকে উষ্ণতা, শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। এটি হজমকে ভালো করে, ত্বক উজ্জ্বল রাখে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তবে, মধুর সঠিক মাত্রা মেনে চলা অত্যন্ত জরুরি।

সূত্র: আরটিভি নিউস 

  • সর্বশেষ