শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী কেলেঙ্কারির ঘটনায় পিসিবির কাছে ক্ষমা চেয়েছেন ইমাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জাতীয় দলে জায়গা পান চাচা ইনজামামুলের কারণে। এমন সমালোচনার ঝড় প্রায় আসে পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হকের বিরুদ্ধে। চাচার জোড়ে নয় নিজের পারফরমেন্স করেই জায়গা পান বলে এর প্রতিবাদও করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারও সমালোচনার তোপে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ার হোয়াটঅ্যাপের এক নারীর আপত্তিকর কথোপথন স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর থেকে তার বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি হয়।

সেই কথোপকথন থেকেই জানা যায়, একাধিক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্ক ছিলো তার। যে নারী কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেই নারীর সঙ্গেও বিশেষ সম্পর্ক ছিল ইমাম-উল হকের। স্ক্রিনশর্টটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই সেটা ভাইরাল হয়ে যায়।

এবার সেই নারী কেলেঙ্কারির ঘটনায় ক্ষমা চেয়েছেন ইমাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান মিডিয়াকে জানিয়েছেন ইমামের ক্ষমা চাওয়ার বিষয়টি। পাকিস্তানি এ ওপেনার পিসিবিকে জানিয়েছেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই ওই স্ক্রিনশর্টটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং ভাইরাল হয়ে যায়।’

ওয়াসিম খান বলেন, ‘ইমাম-উল হক এ ঘটনায় অনুতপ্ত এবং ভুল বোঝাবুঝির কারণে যে ঘটনা ঘটে গেছে, তার জন্য তিনি অনুতপ্ত। আমরা তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, পিসিবি এমন কোনো আচরণ প্রত্যাশা করে না যা বোর্ডের স্ট্যান্ডার্ডের সঙ্গে খাপ খায় না। কারণ, ক্রিকেটাররা হচ্ছেন সারা বিশ্বে পুরো দেশের শুভেচ্ছাদূত।’

সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ