শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে দল ঘোষনা করলো ইংল্যান্ড

রুহুল আমিন : নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত, বাংলাদেশের পর চতুর্থ দল হিসেবে ২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ন মরগ্যানকে। যেখানে জায়গা হয়নি উইন্ডিজ বংশদ্ভুত তরুন পেসার জোফরা আর্চারের। বাংলাদেশ জার্নাল।

আসন্ন ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির বেধে দেওয়া ২৩ এপ্রিলের মধ্যেই দল ঘোষণা করতে হবে সকল অংশগ্রহণকারী দেশকে। যার ধারাবাহিকতায় এবার দল ঘোষণা করলো অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড।

বিশ্বকাপে বলা যায় তারুণ্য নির্ভর দল গড়েছে ইংলিশরা। যেখানে অভিজ্ঞ মরগ্যান,বাটলার, বেয়ারস্টোদের সাথে জায়গা পেয়েছেন তরুন পেসার টম কুরান, মার্ক উডরা। এছাড়াও চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন জো ডেনলি। তবে আলোচনায় আসা আর্চার বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও রয়েছেন পাকিস্তান ও আয়াল্যান্ড সিরিজে।

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল: জনি বেয়ারস্টো, জেসন রায়, জো রুট, ইয়ান মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, মার্ক উড, অ্যালেক্স হেলস, টম কোরান, জো ডেনলি, ডেভিড উইলি।

তবে আলোচনায় আসা আর্চার বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও রয়েছেন পাকিস্তান ও আয়াল্যান্ড সিরিজে। আর প্রাথমিক দল দিলেও মুলত পাকিস্তান সিরিজের পরই স্কোয়াড চুড়ান্ত করবে ইংলিশরা প্রাথমিক দল দিলেও মুলত পাকিস্তান সিরিজের পরই স্কোয়াড চুড়ান্ত করবে ইংলিশরা।

  • সর্বশেষ