শিরোনাম
◈ ঢাকাকে বাসযোগ্য করতে নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৩:২৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে এখনি মন্তব্য করতে চান না কোচ জাভি

মেসি, জাভি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা এই মুহূর্তে দু’দুটি শিরোপা লড়াইয়ের পথে এগিয়ে যাচ্ছে। সুতরাং কোচ জাভি হার্নান্দেসের মনযোগটাও খেলার দিকে থাকবে সেটাই স্বাভাবিক। মেসিকে বার্সায় ফিরিয়ে আনার ব্যাপারে কোনোভাবেই আলোচনায় যেতে চান না। জাভির  মতে, এখন এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নয়। - মার্কা

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যর্থ হলেও চলতি মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা দলটি ভালোভাবে আছে কোপা দেল রের লড়াইয়েও। স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ১-০ গোলে।

মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে নতুন করে গুঞ্জন উঠছে মেসির বার্সেলোনায় ফেরার। ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে প্রিয় ক্লাব ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন এই তারকা। সেই চুক্তি এখনও তিনি নবায়ন না করায় আলোচনায় আসছে তার বার্সেলোনায় ফেরার বিষয়টি। - বিডিনিউজ

সাবেক সতীর্থ মেসিকে বার্সেলোনায় ফের দেখতে চান  কোচ জাভিও। তবে আপাতত সব মনোযোগ মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে দিতে চান এই স্প্যানিয়ার্ড। জাভি বলেছেন, এই ধরনের আলোচনার জন্য সময়টা আদর্শ নয়।

আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর (লিওনেল মেসি) সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।

আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসিকে বার্সেলোনায় দেখলে) আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেওয়ার। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ