শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের জয়

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। জয়ের রাতে জোড়া গোল পেয়েছেন ক্যাসেমিরো এবং সন হিউং মিন।

ম্যানইউ-রিডিংয়ের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৪ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ওল্ড ট্রাফোর্ডে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৪ মিনিটের ব্যবধানে নিজের এবং ম্যাচের দ্বিতীয় গোল করেন এ তারকা ফুটবলার। ৬৬ মিনিটে গোল ব্যবধান বাড়ান আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। - যমুনাটিভি

৭২ মিনিটের মাথায় রিডিংয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যামাডো সালিফ।অপর ম্যাচে প্রেস্টনের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। ৮৭ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন আরনট দানজুমা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ