শিরোনাম
◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। টানা ১০০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ইতিহাসে এর আগে কোনো দলই টানা ১০০ ম্যাচে গোল করার রেকর্ড গড়তে পারেনি। খবর গোল ডটকমের।

শনিবার (২৮ নভেম্বর) লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি যাচাই করা হয় এবং ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখায় আল নাসর।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার সূচনা হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করে এসেছে দলটি। আল হাজমের বিপক্ষে ম্যাচে সেই ধারাই পৌঁছে যায় ১০০ ম্যাচের মাইলফলকে।

আল নাসরের এই অর্জন দলটির দীর্ঘদিনের আক্রমণাত্মক ধারাবাহিকতারই প্রমাণ। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ; সব জায়গাতেই গোল করার সামর্থ্য দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগের ইতিহাসে এখন পর্যন্ত অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

দলটির এমন সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্ব ফুটবলের বড় বড় তারকারা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে রয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্স এবং সেনেগালের সাদিও মানে। তাদের পাশাপাশি অন্য খেলোয়াড়দের অবদানেও ধারাবাহিকভাবে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে যাচ্ছে আল নাসর।

 

  • সর্বশেষ