শিরোনাম
◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভব সূর্যবংশীর আত্মবিশ্বাস ভেঙেছে টিম ইন্ডিয়া! গম্ভীরদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন শ্রীকান্তের

স্পোর্টস ডেস্ক : কখনও দলে সুযোগ, কখনও বাদ—এভাবেই কি আত্মবিশ্বাস হারাচ্ছেন বৈভব সূর্যবংশী? ভারতীয় দলের নির্বাচনী নীতি নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর দাবি, শুধু সঞ্জু স্যামসন নন, বৈভবের আত্মবিশ্বাসেও ধাক্কা দিয়েছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

ভারতের টি-টোয়েন্টি দলে ওপেনার নিয়ে অবশ্য অভাব নেই। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের মতো ক্রিকেটাররা রয়েছেন। তবে বৈভব সূর্যবংশী দলে আসার পর থেকেই তাঁকে ও সঞ্জুকে নিয়ে তুলনা চলছে। চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দলে প্রথমবার ডাক পান বৈভব।

আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পাননি বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও খেলেন সঞ্জু। প্রথম তিন ম্যাচে তাঁর রান ছিল ৫, ০ ও ১। দ্বিতীয় ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হয় বৈভবের। তিন ম্যাচে করেন যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ফিরে সঞ্জু করেন ২৭ রান।

এরপর জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয় সঞ্জুকে। সেই সিরিজে বৈভবের ব্যাট থেকে আসে ৫০, ২০ ও ৮১ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফের দল থেকে বাদ পড়েন তিনি। এই সিদ্ধান্তেই আপত্তি শ্রীকান্তের। তাঁর মতে, ধারাবাহিকভাবে সুযোগ না পাওয়ায় ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরছে।

Advertisement

ইউটিউবে একটি ভিডিওতে শ্রীকান্ত বলেন, ‘শুধু সঞ্জু নয়, টিম ইন্ডিয়া বৈভবের আত্মবিশ্বাসও ভেঙে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিরুদ্ধে অন্তত তিনটি ম্যাচে ওকে খেলানো যেত। অভিষেক দীর্ঘদিন ধরে খেলছে। ওকে বিশ্রাম দেওয়া যেত। পরের ম্যাচে বৈভব ও সঞ্জু ওপেন করতে পারে।’

তবে সঞ্জুর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। তাঁর মতে, সঞ্জু কখনও দুর্দান্ত খেলেন, আবার কখনও টানা ব্যর্থ হন। শ্রীকান্ত বলেন, ‘বিশ্বকাপের মতো দুর্দান্ত খেলেছে সঞ্জু, আবার একটানা রান পায়নি। অভিষেক শর্মার ক্ষেত্রে বিষয়টা এমন নয়। তবে পরের ম্যাচেই আবার রান পেতে পারে সঞ্জু।

বৈভবকে দীর্ঘদিন বসিয়ে রাখার পক্ষে নন শ্রীকান্ত। তাঁর মতে, তরুণ ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বারবার দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। বৈভবকে নিয়ে গৌতম গম্ভীরদের কৌশল তাই নতুন করে প্রশ্নের মুখে।

  • সর্বশেষ