শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশ বা‌ক্সে ১০ বি‌লিয়ন ডলা‌র র‌য়ে‌ছে: ‌লো‌লিত মোদি

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আসলে কত টাকা আছে তা অজানা। তবে আইপিএলের প্রতিষ্ঠাতা লোলিত মোদির দাবি, বিসিসিআইয়ের কাছে যত টাকা আছে সেটা নাকি স্বয়ং ঈশ্বরের কাছেও নেই।

সম্প্রতি ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট এক্সক্লুসিভ’- এ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনের মুখোমুখি হয়েছিলেন লোলিত মোদি। সেখানে তিনি ক্রিকেটের ভবিষ্যত, ভারতীয় ক্রিকেটে দুর্নীতিসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

বিসিসিআইয়ের রিজার্ভে কত টাকা আছে ভনের এমন প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘বিলিয়ন, বিলিয়ন, প্রায় ১০ বিলিয়ন।

এরপর তিনি যোগ করেন, ‘ঈশ্বরের চেয়েও বেশি টাকা’ আছে। তিনি নির্দিষ্ট করে বলেন যে এই তহবিলের পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার (দশ বিলিয়ন বা তারও বেশি হতে পারে)।

advertisement

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড হলেও ভারতীয় ক্রিকেটে অবকাঠামোর উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন মোদি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো স্টেডিয়াম না বানানোর আক্ষেপ তার কন্ঠে। তবে এর পেছনে ভারতীয় ক্রিকেটে দুর্নীতিকে দায়ী করেন মোদি।

তিনি বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যেমন কয়েকশ বছর ক্রিকেট শাসন করেছে, আমাদের জনসংখ্যার কারণে এখন ভারতের হাতে ক্ষমতা আসাটা স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের কাছে এখন অঢেল টাকা থাকলেও আমরা লর্ডসের মতো বিশ্বমানের স্টেডিয়াম বানাতে পারছি না। চারিদিকে এত দুর্নীতি! আমাদের স্টেডিয়ামের টয়লেটগুলো দেখো, কোনো এস্কেলেটর নেই, সুযোগ-সুবিধা একদম বাজে। বিসিসিআই-এর উচিত এগুলো সব ভেঙে নতুন করে বানানো। ওয়েম্বলি স্টেডিয়ামের মতো আধুনিক করা উচিত।

ভারতীয় স্টেডিয়ামগুলোকে এক টুকরো আবর্জনা হিসেবে অভিহিত করে মোদি বলেন, ‘বাইরে থেকে দেখতে এগুলো বড় বা দর্শকে ঠাসা মনে হলেও আদতে এগুলোর রক্ষণাবেক্ষণ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার তুলনায় কিছুই না। যেন স্টেডিয়ামগুলো আবর্জনার স্তুপ। এটা সত্যিই এমন। এমনকি ইংল্যান্ডের সবচেয়ে পুরোতন স্টেডিয়ামও এর চেয়ে ভালো।

  • সর্বশেষ