শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যান্ড‌কে নিয়ে সতর্কবার্তা, নাহিদ রানা‌কে বাংলা‌দে‌শের ট্রাম্প কার্ড বললেন প্রধান কোচ ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দলের প্রস্তুতি, খেলোয়াড়দের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে তিনি বিশেষভাবে তুলে ধরেন পেসার নাহিদ রানার গুরুত্ব, ব্যাটিং অর্ডারের চ্যালেঞ্জ এবং প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি।

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আশাবাদী প্রধান কোচ সিমন্স। তবে একই সঙ্গে দলের কিছু গুরুত্বপূর্ণ দিকেও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।

দলের তরুণ পেসার নাহিদকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে উল্লেখ করে সিমন্স বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে।

যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য।’ ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য।

advertisement

সিমন্স বলেন, ‘আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে। কিন্তু যখন তারা এখানে আসে, তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, ঘরোয়া ক্রিকেটে কী করেছেন তা নয়।নিউজিল্যান্ড দলকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন সিমন্স।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি দ্বিতীয় সেরা দল’ বলতে কিছু জানি না। যে কোনো দেশ থেকে যে দলই আসুক না কেন, সেটিই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ যেখানে সবসময় নতুন প্রতিভা উঠে আসে। এখানকার খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছে, তাই তারা বেশ অভিজ্ঞ।

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলেও উন্নতির জায়গা দেখছেন এই কোচ, বিশেষ করে ব্যাটিং বিভাগে।
সিমন্স যোগ করেন, ‘আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। 

টপ অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।’

  • সর্বশেষ