শিরোনাম
◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ছেলে ফুটবল দলের নারী কোচ

স্পোর্টস ডেস্ক : ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম নারী হিসেবে ছেলেদের দলের দায়িত্ব পেয়েছেন মেরি-লুইস এটা। জার্মান বুন্ডেসলিগার দল ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত শনিবার লিগে হাইডেনহাইমের কাছে ৩-১ গোলে হারের পর কোচ স্টেফান বাউমগার্টেকে বরখাস্ত করে ইউনিয়ন। এরপরই এটাকে দায়িত্ব দেওয়ার কথা জানায় ক্লাবটি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন ৩৪ বছর বয়সী এই কোচ। ২০২৩ সালের নভেম্বর থেকে ইউনিয়নের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এটা।

তিনি আগামী মৌসুমে ক্লাবটির নারী দলের দায়িত্ব নিতে রাজি হন। এখন ইউনিয়নের বুন্ডেসলিগা থেকে অবনমনের হাত থেকে বাঁচানোর জন্য তার হাতে আছে পাঁচ ম্যাচ।

নতুন দায়িত্ব এটা বলেন, “বুন্ডেসলিগায় আমাদের জায়গা এখনও সুরক্ষিত নয়। আমি আনন্দিত যে এই চ্যালেঞ্জিং দায়িত্বে ক্লাব আমার ওপর আস্থা রেখেছে। ইউনিয়নের অন্যতম শক্তির জায়গা হল এরকম পরিস্থিতিতে নিজেদের সামলিয়ে নেওয়ার ক্ষমতা। অবশ্যই আমি আশ্বস্ত যে আমরা এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিতে পারব।

১৮ দলের বুন্ডেসলিগায় ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ইউনিয়ন। অবনমন অঞ্চল থেকে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। চলতি বছর লিগে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি।

  • সর্বশেষ