শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের আ‌গের ম‌্যা‌চে  পেশোয়াড় জালিমির হয়ে অভিষেকটা ভালো হয়নি বাংলাদেশি পেসার নাহিদ রানার। সে ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। তবে, দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই টাইগার পেসার। গতির পসরা সাজিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের কুপোকাত করেছেন নাহিদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে করাচি কিংসের বিপক্ষে দারুণ বোলিংয়ে রেকর্ড গড়েছেন নাহিদ। এ ম্যাচে চার ওভার বল করেছে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এর মধ্যে একটি ওভার মেইডেন আদায় করেছেন। নাহিদের এই বোলিং ফিগার পিএসএলে কোনো বিদেশি ক্রিকেটারের সবচেয়ে ইকোনোমিক্যাল বোলিং।

এমন বোলিংয়ের পর নিজ দলের পাশাপাশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও প্রশংসায় ভেসেছেন নাহিদ। করাচির অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে একজন তারকা হবেন নাহিদ রানা।

মঈন বলেন, এক্সপ্রেস ফাস্ট বোলিং খেলা সবসময়ই কঠিন কাজ, যেকোনো পিচেই। সে (রানা) যেই লেন্থে বল করেছে, অনেক অনেক ভালো ছিল। এখনকার সময়ে আপনি অনেক বেশি গতিময় বোলারদের মোকাবিলা করবেন না। ফলে সে (নাহিদ রানা) অনেক ভালো বল করেছে, তাকে সামলানো কঠিন ছিল।

নাহিদ রানার বোলিং নিয়ে ইংলিশ অলরাউন্ডার মঈন বলেন, ‘সে (নাহিদ) ফুল বা ওয়াইডে খুব বেশি বল দেয়নি। সে অনেক ভালো বল করেছে। বিপিএলে তার বিরুদ্ধে খেলেছি আমি। সেখানেও দারুণ বল করেছে। এমন পেস থাকা এবং উচ্চতা থাকা দারুণ ব্যাপার। সে এই পিচে এসব ভালোভাবে কাজে লাগিয়েছে।

পেশোয়াড়ের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আজ স্পিনাররা শুরুতে আধিপত্য করেছে, এরপর পেসাররা দায়িত্ব নিয়েছে। সবাই নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করেছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে।

  • সর্বশেষ