শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৫:৩৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ ধাপে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। টাম্পা ও অরল্যান্ডোয় ম্যাচ দুটি হবে আগামী জুনে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ম্যাচ দুটির সূচি ঘোষণা করে। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে নিউ জিল্যান্ড। তাদের বিপক্ষে ৬ জুন মাঠে নামবে ইংল্যান্ড। চার দিন পর ২০১৪ সালে কোয়ার্টার-ফাইনাল খেলা কোস্টা রিকার মুখোমুখি হবে টমাস টুখেলের দল। -- বি‌ডি‌নিউজ

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। গত আসরে কোয়ার্টার-ফাইনালে খেলা ইংল্যান্ডরা ‘এল’ গ্রুপে পড়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

  • সর্বশেষ