শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সেলফি তোলার কথা ব‌লে কাছে এসেই গুলি, পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় খুন 

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে গুলি করে খুন! সেলফি তোলার অছিলায় কাছাকাছি এসেই গুলি চালায় দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রানা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

সোমবার মোহালিতে একটি টুর্নামেন্ট চলছিল। সেখানে মোটরসাইকেল চেপে আসে হত্যাকারীরা। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই রানাকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সিধু মুসাওয়ালার হত্যাকারী বামবিহা গ্যাং। --- সংবাদপ্রতি‌দিন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানার মুখে এবং শরীরের উপরে অংশে চার থেকে পাঁচটি গুলি লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে মোহালির ফর্টিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে কবাডি খেলোয়াড়ের। 

মোহালি পুলিশ জানিয়েছে, বাইকে চেপে দুই থেকে তিন জন দুষ্কৃতী এসেছিল। এখনও স্পষ্ট নয় কেন খুন করা হল কবাডি খেলোয়াড়কে। তদন্ত শুরু হয়েছে। যদিও বামবিহা গ্যাংয়ের তরফে একটি পোস্টে বলা হয়েছে, রানা তাদের বিরোধী জগ্গু ভগবানপুরিয়া এবং লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের হয়ে কাজ করছিল। সেই কারণেই তাঁকে করা হয়েছে। 

কবাডি টুর্নামেন্টে গান গাইতে আসার কথা ছিল একজন বিখ্যাত পাঞ্জাবি গায়কের। তাঁকে হত্যা করতেই কি এসেছিল দুষ্কৃতীরা? সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

  • সর্বশেষ