শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প‌্যাট কামিন্সকে ফিরিয়ে ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করেও একাদশে জায়গা হারিয়েছেন মাইকেল নেসার। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন এই পেসার। তার জায়গায় দলে নেয়া হয়েছে প্যাট কামিন্সকে।

অপরদিকে, একাদশে ফিরেছেন নাথান লায়নও। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই স্পিনার। লায়ন ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম দুই টেস্ট খেলা ব্রেন্ডন ডগেট।

এদিকে অ্যাডিলেড টেস্টেও একাদশে জায়গা পাননি ওপেনার উসমান খাজা। ইনজুরি থেকে ফিরলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওপেনিংয়ে হেড ও ওয়েদারল্ডের উপরই ভরসা রাখছে।

আগামীকাল (বুধবার) শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অজিরা।

অস্ট্রেলিয়া একাদশ :
ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

  • সর্বশেষ