শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 

স্পোর্টস ডেস্ক : উ‌নিশ দেশের শাটলারদের অংশগ্রহণে আজ ১৬ ডি‌সেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হতে যাওয়া এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লড়বেন ২৩৩ জন শাটলার। ১৭ হাজার মার্কিন ডলার অর্থপুরস্কার থাকছে আয়োজনে।

বাংলাদেশ থেকে মোট ৪২ জন শাটলার এবারের আসরে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এই পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে। 

পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকার অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। 

পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসাবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা শাটলার রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা।

নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।

  • সর্বশেষ