শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের ১৫ রান, বাংলা টাইগার্সের পরাজয়

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান বাংলা টাইগার্সের অধিনায়ক। অথচ এই ক্রিকেটার টি-টেনে খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। নিজেদের আগের ম্যাচে আজমান বোল্টসের বিপক্ষে ১৯ বলে ২৯ রান করেছিলেন তিনি। তবে ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে ‘অদ্ভুত’ এক ইনিংস খেলেছেন। টি-টেন ক্রিকেট চার-ছক্কার খেলা হলেও প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার। ৬ নম্বরে নেমে ২২ বল খেলে অপরাজিত ছিলেন মাত্র ১৫ রান।

প্রতিপক্ষের দুই ব্যাটার ডেকানের জস বাটলার এবং নিকোলাস পুরান যেখানে যথাক্রমে ২২৩.০৭ ও ২৭৬.৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাকিব সেখানে খেলেছেন ৬৮.১৮ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব বোলিংয়ে এসেছিলেন ষষ্ঠ ওভারে। বাঁহাতি স্পিনারের প্রথম বলেই ছক্কা মেরে ডেকানের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন পুরান। ডেকানের কাছে হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে গেছে বাংলা টাইগার্স। ক্রিকফ্রেঞ্জি

শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ৭৩ রান তাড়ায় দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডেকান। ইমরান খানের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা রশিদ খানকে ক্যাচ দিয়েছেন টম কোহলার-ক্যাডমোর। ইংলিশ ব্যাটার ফিরেছেন ৯ রানে। ক্যাডমোরকে হারানোর পর ডেভিড পেইন এবং ওলি রবিনসনের উপর ঝড় বইয়ে দিয়েছেন বাটলার ও পুরান।

দুই ওভারে পেইন দিয়েছেন ৩১ রান। ইংলিশ পেসার রবিনসন এক ওভারে খরচা করেছেন ২১ রান। তবে রশিদ রান আটকে দিয়েছিলেন নিজের ওভারে ৫ রান দিয়ে। তবে ২৯ বল বাকি থাকতে ডেকানকে জয় এনে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে তোলেন বাটলার ও পুরান। শেষ পর্যন্ত ১৩ বলে বাটলার ২৯ এবং পুরান ৩৬ রানে অপরাজিত ছিলেন। বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইমরান।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্স। হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, লিয়াম লিভিংস্টোন ও দাসুন শানাকা ফিরেছেন দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই। ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ইফতিখার আহমেদের ১৯, সাকিবের ১৫ ও রশিদের ১২ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৭২ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। ডেকানের হয়ে ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা রিচার্ড গ্লিসন।

  • সর্বশেষ