শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫১ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'আগে ছিলেন বেড়ার ঘরে এখন গুলশানের আলিশান বাসায়', মাসউদকে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য (ভিডিও)

সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা হান্নান মাসউদের ২৪-এর পরে তার সম্পদের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো। হাউ আই গো, আই অ্যাম গো’। নীলা ইসরাফিল বলেন, ‘হান্নান মাসউদ নাকি একজন শিক্ষক। তিনি প্রতি মাসে নাকি ৭০-৮০ হাজার টাকা শিক্ষকতা করে ইনকাম করেন।

তিনি এভাবেই ওই প্রশ্নকর্তাকে ইংরেজিতে উত্তর দেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নীলা ইসরাফিল তার নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

হান্নান মাসউদকে উদ্দেশ করে নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেছেন তখন তিনি সতর্কতার সঙ্গেই করেছেন। কিন্তু হান্নান আপনি যে বললেন আপনি উত্তর দিতে বাধ্য নন।

আমি বলছি, আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য; কারণ যে মানুষটা একসময় বেড়ার ঘরে থাকত, সে হঠাৎ করে এত টাকার পাহাড়ের মালিক হলো কিভাবে? আপনি এখন জনগণের টাকায় গুলশানের আলিশান বাড়িতে থাকেন, বিলাসবহুল গাড়ি আর অগণিত সম্পত্তির মালিকানা এসবের হিসাব কোথা থেকে এলো? এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আর আপনি এটার উত্তর দিতে বাধ্য। কারণ আপনি আগে ছিলেন বেড়ার ঘরে এখন থাকেন গুলশানের আলিশানে।
নীলা ইসরাফিল আরো বলেন, আপনি (হান্নান) তো ঠিকমতো কথাই বলতে পারেন না।

Advertisement

আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিদের ছাড়িয়ে নিয়ে আসেন। কোটার অধিকার থেকে নাকি মেধার অধিকার থেকে জনগণ সেটা জানতে চায়। নাকি আপনি কোনো পজিশন হোল্ড করেন। যদি কোনো পজিশন হোল্ড করে থাকেন সেটাও জনগণকে জানাতে হবে। আপনি সম্মুখ সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন।

দেশটাকে আপনি কী করতে চাচ্ছেন?

নীলা ইসরাফিল বলেন, আমি প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিককে বলব—আপনারা প্রশ্ন রাখেন। উনারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আর যিনি প্রশ্নের উত্তর দিতে কাচুমাচু করবে সে হচ্ছে দুর্নীতিবাজ। আপনারা প্রশ্ন করে তাকে নিশ্চিত করুন। এরা কিভাবে ২৪-এর পরে কোনো কাজকর্ম ছাড়াই এত সম্পদের মালিক হলো। কারা তাদের টাকা দিল এবং কোন স্বার্থে টাকা দিল—এসব প্রশ্ন করে বের করুন। কারণ কেউ তো এমনি এমনি টাকা দেয় না, পরিবর্তে কিছু একটা দিতে হয়। তারা আসলে দেশের কী দিচ্ছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। প্রশ্ন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।

  • সর্বশেষ