শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ আর্মির দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতলেন সাকিব আহসান রিফাত 

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত পাসিং আউট অনুষ্ঠানে এই সম্মাননা দেন প্রিন্সেস অ্যান। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। ৪০টি দেশের প্রায় ২০০ ক্যাডেটের মধ্য থেকে নির্বাচিত হয়ে অফিসার ক্যাডেট রিফাত অসাধারণ নিষ্ঠা, শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ