শিরোনাম
◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল ◈ জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ ◈ ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যালোভেরা: এক গাছেই ত্বক, চুল ও স্বাস্থ্যের প্রাকৃতিক সমাধান

অ্যালোভেরা বা ঘৃতকুমারী শুধু একটি গাছ নয়, এটি প্রকৃতির অন্যতম নিয়ামক। শত বছর ধরে এটি ওষুধ, সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার শরীরের ভেতর ও বাইরে দু’দিক থেকেই উপকার এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরার বিভিন্ন গুণ

ত্বকের যত্নে

অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রোদে পোড়া বা পুড়ে যাওয়া ত্বক দ্রুত সারিয়ে তোলে। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণ, দাগ, র‍্যাশ কমাতে সাহায্য করে। ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।

চুলের যত্নে

অ্যালোভেরা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি কমায় এবং চুলের গোড়া মজবুত করে। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার চুল পড়া রোধে কার্যকর।

হজমে সহায়ক

অ্যালোভেরা জুস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা এনজাইম খাদ্য ভাঙতে সহায়তা করে এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা এসিডিটির সমস্যা দূর করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ও ই থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরে টক্সিন জমা কমায় এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে।

ক্ষত সারাতে ও প্রদাহ কমাতে

অ্যালোভেরা জেল ক্ষতস্থানে লাগালে ব্যথা ও জ্বালাপোড়া কমে, দ্রুত নতুন কোষ গঠন হয়। তাই এটি প্রাকৃতিক ফার্স্ট-এইড উপাদান হিসেবেও পরিচিত।

তবে অতিরিক্ত অ্যালোভেরা জুস খেলে পেটের সমস্যা হতে পারে। তাই পরিমিতভাবে ব্যবহার করতে হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ