শিরোনাম
◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:০০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুর নতুন ধরন নিয়ে উদ্বেগ, বিকল হচ্ছে শরীরের একাধিক অঙ্গ

নভেম্বর প্রায় শেষ, তবু হাসপাতালগুলোতে আসছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসকেরা বলছেন, শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গের জটিলতা নিয়ে আসা রোগীর সংখ্যা ও তাদের প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

এনসেফালাইটিস, হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস ও কিডনি বিকল হওয়ার মতো ডেঙ্গুর অস্বাভাবিক উপসর্গ নিয়ে আরও বেশি রোগী হাসপাতালে আসছেন। কারও কারও ক্ষেত্রে এক বা একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ছে, বলেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত নভেম্বরে ডেঙ্গুতে অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২৭ জনে দাঁড়িয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এইচ এম নাজমুল আহসান বলেন, এ বছর ডেঙ্গুর সংক্রমণে ভিন্ন ধরনের ক্লিনিক্যাল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এবং অস্বাভাবিক উপসর্গের ঘটনা বাড়ছে।

Advertisement

তিনি বলেন, ‘এসব রোগীর চিকিৎসায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়। সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রে আমরা প্রচলিত চিকিৎসা-প্রটোকল অনুসরণ করি। কিন্তু ডেঙ্গুর বিস্তৃত উপসর্গ দেখা দিলে কোন অঙ্গ আক্রান্ত হয়েছে, তার ওপর নির্ভর করে রোগী ভেদে চিকিৎসা দিতে হয়।’

নাজমুল বলেন, সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রে পরিচিত ক্লিনিক্যাল ধারা অনুসরণ করে রোগের অগ্রগতি হয়। প্রথমে রোগীর জ্বর আসে। এরপর সংকটাপন্ন পর্যায় শুরু হয়; যখন জ্বর কমে যায় এবং কখনো কখনো প্লাজমা লিকেজ হয়। কারও কারও ক্ষেত্রে শক দেখা দিতে পারে। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে ওঠেন।

তবে অস্বাভাবিক উপসর্গ দেখা দেওয়া রোগীদের ক্ষেত্রে প্রথম দুই দিনের মধ্যেই শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ-জটিলতার তৈরি হতে পারে, অথবা চার থেকে পাঁচ দিন পর কোনো অঙ্গ বিকল হয়ে যেতে পারে।

‘রোগের এই অগ্রগতি অনুমান করা কঠিন। কোন রোগীর জটিলতা দেখা দেবে কিংবা কোন নির্দিষ্ট অঙ্গ আক্রান্ত হবে, তা আগে থেকে নির্ধারণ করা কঠিন,’ বলেন তিনি।

আগে থেকে শারীরিক অসুস্থতা রয়েছে—এমন রোগীরা বিশেষভাবে ঝুঁকিতে থাকলেও আগে কোনো রোগ ছিল না এমন রোগীদের মধ্যেও চিকিৎসকেরা গুরুতর জটিলতা দেখতে পাচ্ছেন।

নাজমুলের ভাষ্য, ডেঙ্গু ভাইরাসের বর্তমানে ছড়িয়ে পড়া সেরোটাইপগুলোর পার্থক্য রোগের ক্লিনিক্যাল বৈশিষ্ট্যের এই পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকেরা জানিয়েছেন, এ বছর ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ ৩ (ডিইএনভি-৩) এর আধিক্য বেশি দেখা যাচ্ছে। তবে নির্দিষ্ট কোনো ভ্যারিয়েন্ট বা জিনগত পরিবর্তনের কারণে গুরুতর জটিলতার সংখ্যা বাড়ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

‘নির্দিষ্ট কোনো ভ্যারিয়েন্ট এসব জটিলতার জন্য দায়ী কি না, তা শনাক্ত করতে আরও গবেষণা প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের গবেষণার সক্ষমতা ও পরীক্ষাগার-সুবিধা সীমিত। তাই এ পর্যায়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না,’ যোগ করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আশঙ্কা করছেন, জানুয়ারি মাসেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকতে পারে। যদিও ডিসেম্বরে তুলনায় এ সময় রোগীর সংখ্যা কমবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘জানুয়ারিতে পরিস্থিতি ঠিক কেমন থাকবে, তা এখনই বলা কঠিন। তবে ডেঙ্গুর সংক্রমণ বেশ উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা রয়েছে। আগের মাসগুলোর তুলনায় রোগীর সংখ্যা কমতে পারে, তারপরও বিগত বছরগুলোর একই সময়ের তুলনায় বেশি হতে পারে।’

  • সর্বশেষ