শিরোনাম
◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) :  সরিষাবাড়ীতে পরকিয়ার জেরে স্বামী ও শশুর বাড়ীর লোকদের হাতে সিমা আক্তার (২২) নামে এক সন্তানের জননী হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিমা আক্তারের চার মাস বয়সী একটি ছেলে আছে। পুলিশ মধ্যরাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল রানা ও তার পরিবার পলাতক আছে।

নিহত সিমার দাদা ছাত্তার ভূইয়া ও স্থানীয় সুত্রে যায় যায়, প্রায় দুই বছর আগে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের মৃত নাজের আলীর ছেলে জুয়েল রানার সাথে ওই ইউনিয়নের চর বালিয়া গ্রামের সুরুজ ভূইয়ার মেয়ে সিমা আক্তারের সাথে বিয়ে হয়।

বিয়ের আগে থেকেই জুয়েল তার বড় ভাই শামিমের স্ত্রী রেখার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে সোমবার রাত ৮ টার দিকে জুয়েলের সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী জুয়েল সিমাকে বেদড়ক মারধর করে।

এতে সিমা গুরুতর আহত হলে পাশ্ববর্তী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কেন্দুয়া নামকস্থানে তার মৃত্যু হয়। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে বিদ্যুৎপৃষ্ট হয়েছে বলে প্রচার চালায় শশুর বাড়ীর লোকজন।

সিমার লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ডোয়াইল বাজার এলাকায় মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন সিমাকে দেখতে চায়। এতে আপত্তি জানায় জুয়েল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে রাস্তায় ধস্তাধস্তি হয়। পরে লাশ বাড়িতে এনে ঘরে রেখে জুয়েল ও তার পরিবারের লোকজন গা-ঢাকা দেয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মহব্বত কবীর বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় রাতে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যাই ।

বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করি। এসময় নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।

এ ঘটনার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে জুয়েল ও তার পরিবারের লোকজন পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ