শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯

কায়কোবাদ শামীম, কালকিনি: [২] জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। 
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

[৪] এদিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন আসাদ হাওলাদার-(৩৬), মনির হাওলাদার-(৪৪), খলিল হাওলাদার-(২৫), জাহানারা বেগম-(৬০), কালু হাওলাদার-(৫৩), স্বপন হাওলাদার-(৬০)সহ কমপক্ষে ৯ জন। 

[৫] এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়